নেতাজী সুভাষ ফুটবল কোচিং ক্যাম্পের বার্ষিক ফুটবল প্রতিযোগিতা

ইডিপি: বর্তমানে মোবাইল ফোনে সীমাবদ্ধ যুব সমাজ। একে তো খেলার উপযুক্ত মাঠ নেই তার উপর পড়াশোনার চাপে ছোটরা খেলার সুযোগ পাচ্ছেনা।
মোবাইল ফোনের আশক্তি থেকে দুরে সরিয়ে ছোটো ছোটো ছেলে মেয়েদের মধ্যে ফুটবল খেলার আগ্রহ তৈরি করতে বেহালার নেতাজী সুভাষ ফুটবল কোচিং ক্যাম্পের উদ্যোগে অনুষ্ঠীত হল বার্ষিক ফুটবল প্রতিযোগীতা। যেখানে ছেলেদের পাশাপাশি মেয়েরাও ফুটবল প্রতিযোগীতায় অংশ নেন। খুদে ফুটবলারদের উতসাহ দিতে উপস্থিত ছিলেন তাদের বাবা মায়েরা। উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ শুভাশীষ চক্রবর্তী , অধ্যপিকা কেয়া সিনহা, বিশিষ্ট ফুটবলার দীপেন্দু বিশ্বাস, অরিন্দম ভট্টাচার্য, ফাল্গুনী দত্ত, মহিলা ফুটবলার আলপনা শিল এবং কুন্তলা ঘোষ দস্তিদার, ফুটবল কোচ সঞ্জয় সেন এবং নিমাই দত্তর মতো ব্যাক্তিত্বরা।
সাংসদ বলেন, গরিব ও পিছিয়ে পড়া সম্প্রদায়ের ছেলে মেয়েদের খেলাধুলার প্রতি উৎসাহিত করতে এদের উদ্যোগ খুবই ভালো। তিনিও সরকারিভাবে চেষ্টা করছেন যাতে পরিকাঠামো উন্নয়নের মাধ্যমে তাদের খেলাধুলার সুস্থ পরিবেশ তৈরি করে দেওয়া যায়। ফুটবল কোচিং সেন্টারের পক্ষ থেকে ১০ জন প্রতিভাবান ও কম সুবিধাপ্রাপ্ত বাচ্চাদের হাতে খেলার সরঞ্জাম, পুষ্টিকর খাবার তুলে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

কৃতি ছাত্র-ছাত্রীদের সম্বর্ধনা

Mon Aug 21 , 2023
ইডিপি: প্রতিবছরের মত এই বছরেও কৃতি ছাত্র-ছাত্রীদের জন্য সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় ১৪ আগষ্ট শুধুমাত্র ছাত্র-ছাত্রী কেন তাদের মায়েদের জন্যও এই অনুষ্ঠানের আয়োজন হয়। কারণ মায়েরাই তো আসল নায়ক। তাদের উৎসাহে, অনুপ্রেরণায় এবং একান্ত সহযোগিতায় ছোট ছোট ছেলেমেয়েরা তাদের ভবিষ্যতের পথে এগিয়ে চলে। তাই গৌতম চ্যাটার্জির মতো বাস্তববাদী সমাজ […]

You May Like

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31