ভারতীয় রেলের দ্বারা জাতীয় পতাকার অবমাননা

ইডিপি: স্বাধীনতা দিবস আসে যায়! আমরা শুধুমাত্র একটা নির্দিষ্ট দিনে তা নিয়ে মাতামাতি করি। জাতীয় পতাকা ওড়াই তারপর ঐ জাতীয় পতাকা কোথায় গেল কিভাবে জাতীয় সম্মান রাস্তায় মানুষের পায়ে পায়ে লুটোপুটি খেলো তার খেয়াল রাখিনা। এইভাবে আমরা ৭৬ টি বছর পার করছি। এই পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষকে সচেতন করতে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে ভিডিও করে থাকি, যা বিভিন্ন সমাজ মাধ্যমে ভাইরাল হয়। স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষে ভারত সরকারও সারা বছর ধরে ‘আজাদী কি অমৃত মহোৎসব’ পালন করছে নানা দপ্তরের মাধ্যমে। ঘর ঘর কি তেরেঙ্গা অনুষ্ঠান হচ্ছে।
কিন্তু যখন রাষ্ট্র স্বয়ং জাতীয় পতাকার অবমাননা করে তখন তার দায় কোথায় যায়। ভারতীয় রেল বিভিন্ন ট্রেনের কামরায় জাতীয় পতাকা সেঁটে দেয়। তারপর সেইগুলো কিভাবে খুলতে হবে এবং কিভাবে তার সদগতি করতে হবে সে পাঠ বোধহয় দেওয়া হয় না। তাই সেগুলি খোলার সময় জাতীয় পতাকার চুরান্ত অবমাননা করা হয়। ইলেকট্রিক লোকো সেড, হাওড়া বামুনিগাছিতে দিন দশেক আগের ছবি কিন্তু ঘটনাটা বাস্তব। তারই প্রতিচ্ছবি আমরা দেখাবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

হাটের ক্ষতিগ্রস্ত ব‍্যবসায়ীদের পাঁচ লক্ষ টাকা করে ঋণ দেওয়া হবে

Mon Aug 21 , 2023
ইডিপি: ২১ জুলাই ধর্মতলার সমাবেশ শেষ করেই হাওড়ায় ভস্মীভূত পোড়া মঙ্গলা হাট পরিদর্শনে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপধ্যায়। ঘটনাস্থল পরিদর্শনের পর তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন। এবং মুখ্যমন্ত্রী জানান, “অগ্নিকাণ্ডের কারণে যাদের ক্ষতি হয়েছে তারা উপযুক্ত প্রমাণাদি দাখিলের মধ্য দিয়ে সরকারের যে ‘ভবিষ্যত প্রকল্প ‘ রয়েছে তার মাধ্যমে ব্যবসায়ীরা পাঁচ […]

You May Like

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31