সারস্বত আলোচনা

গোপাল সেনাপতি: ২৯ মে প্রজ্ঞা প্রবাহের পূর্ব ক্ষেত্রের সংযোজক, অরবিন্দ দাসের তত্ত্বাবধানে লোকপ্রজ্ঞার সারস্বত আলোচনা ডাক্তার বলরাম পালের বাড়িতে। বলা ভালো জৈষ্ঠ্যের সন্ধ্যায় খোলা হাওয়ায় অর্থাৎ বাড়ি ছাদেই। ডাক্তার বলরাম পাল একজন লোক প্রজ্ঞার হাওড়া মহানগরের সংযোজক। উনি জানান, “সর্ব ভারতীয় প্রবুদ্ধ মঞ্চ প্রজ্ঞাপ্রবাহ-এর বঙ্গীয় শাখার নাম লোকপ্রজ্ঞা।”
এই আলোচনায় উপস্থিত ছিলেন, অধ্যাপিকা ডক্টর অলি ব্যানার্জি, অধ্যাপক ডক্টর সৌমিক গঙ্গোপাধ্যায়, সুশীল কুমার ধারা, শিবেন্দ্র ত্রিপাঠী সহ ১২ থেকে ১৫ জন পাজ্ঞ ব‍্যক্তি। অরবিন্দ বাবু, মায়েদের এবং কলেজ ছাত্র-ছাত্রীদের উপর গুরুত্ব আরোপ করেছেন। উনি যেমন নিয়ম শৃঙ্খলার উপর গুরুত্ব আরোপ করেছেন সেই সঙ্গে স্বামীজির মূল্যবান বক্তব্য তুলে ধরেছেন। গীতার বিভিন্ন উদ্ধতি করে আগামী ভারতবর্ষের স্বাধীনতার শতবর্ষকে কি করে উজ্জ্বল করা যায় তার পরিকল্পনা দিয়েছেন। উনি বোঝাতে চেয়েছেন, ভারতবর্ষের উপর যাতে সারা পৃথিবী তাকিয়ে থাকতে পারে তা নির্ভর করছে আমাদের আগামী ভবিষ্যৎ প্রজন্মের উপর! তাই এখন থেকেই এই ভবিষ্যৎ প্রজন্মকে চিহ্নিত করে তুলে নিয়ে আসতে হবে এবং তাদেরকে সঠিক পথে চালনা করতে হবে। এর জন্য যে কর্মসূচি গুলি নেওয়া হয়েছে সেগুলি পালনে সকলকে অঙ্গীকারবদ্ধ করান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

উর্দুতে সেরা

Mon Jul 3 , 2023
ইডিপি: মাধ্যমিকে উর্দু ভাষায় ৮০ নম্বর পাওয়ার জন্য মেহফিল-ই কুসরং-র পক্ষ থেকে পুজা শুক্লাকে সম্মান জানাল। হাওড়া টিকিয়াপাড়ায় স‍্যার সৈয়দ আহমেদ হাই স্কুলে এক অনুষ্ঠানের মাধ্যমে আঞ্জুমান তরাক্কি উর্দু হাওড়া জেলা অ‍্যাওয়ার্ড-২০২৩ তুলে দেন সংস্থার জেলা সাধারণ সম্পাদক মহম্মদ আফজল খাঁন।

You May Like

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31