পুকুর দান ও তা রক্ষাই বোঝাবে আপনি কত বড় সমাজসেবী

গোপাল সেনাপতি: আবহাওয়া দপ্তর খবর দিচ্ছে, গরম আরো বাড়বে তা কত বাড়বে? আপনিও জানেন না আমিও জানিনা! সাবধান আর পুকুর চুরি করবেন না, বরং সর্বশক্তি দিয়ে তা রক্ষা করুন।
ব্যঙ্গার্থে আমরা পুকুর চুরির কথাই শুনে থাকি আর বর্তমান সমাজে আমরা অনেকেই আস্ত পুকুর ছুরি আখচার দেখছিও, বিশেষ করে শহরাঞ্চলে। কিন্তু মাকড়দহ ঝালুয়ারবেড়-এর আটাত্তর বছরের মুরারিমোহন জালুই জানান, তাঁর এই আটাত্তর বছরের জীবনে তিনি কোনদিন দেখেননি নতুন করে কোনো পুকুর খনন করতে। আর শহরাঞ্চলের মানুষের কাছে তো পুকুর খনন অলীক কল্পনা।
যেখানে শহরাঞ্চলে একটার পর একটা পুকুর বুঝিয়ে ইমারত উঠছে সেখানে মাকড়দহ ঝালুয়ারবেড় জালুইপাড়ায় নিজের ২১ শতক জমিকে খনন করে পুকুরের রূপ দিলেন প্রসূন কুমার জালুই। তিনি ব্যক্তিগত উদ্যোগে গ্রামের মানুষকে পুকুর দান করছেন! শহরে যেখানে মন্দিরকে সামনে রেখে পুকুর চুরি করে, পিছন থেকে ইমারত তুলে দিচ্ছে; আর আস্ত বড় পুকুরটা ছোট হতে হতে ক্রমশ ক্ষুদ্র ডোবায় পরানত হচ্ছে ভবিষ্যতে সেটাও না থাকার সমূহ সম্ভাবনা। সেখানে মন্দিরের নানা প্রয়োজনে তথা গ্রামের মানুষের নানা সামাজিক অনুষ্ঠানে জনগণের ব্যবহারের জন্য পুকুর খনন করে দিয়েছেন। ঘাট বাঁধিয়ে, সিঁড়ি করে পুকুরপাড়ে দু-দণ্ড বসার জন্য জায়গা করে দিয়েছেন। পূজা-অর্চনা, হোম যাগ-যজ্ঞ সহকারে, মানুষকে ভোজন করিয়ে দিলেন প্রসুন বাবুরা। যা বতর্মান সমাজে এক বিরল কীর্তি! তিনি অবশ্য নিজেকে সমাজসেবী বলে দাবি করেন না! প্রসূন বাবু বলছেন, “একটা পুকুরের নানান কার্যকরিতা আছে, বহুমুখী প্রয়োজনীয়তা আছে। যেমন মন্দিরের প্রয়োজনীয়তা মেটানো ছাড়াও যে কোনো শুভ কাজে পুকুরকে ব্যবহার করতে পারবে। বিবাহ অনুষ্ঠানে বর-কনে চান করাতে আসবে, বাচ্চার অন্নপ্রাশনের বাচ্চাকে চান করাতে পারবে ইত্যাদি। এছাড়াও বর্ষাকালে এই পুকুর এলাকার জল ধারণ করে রাখবে, যা জল নিকাশির অনেকটা সুরাহা হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

সারস্বত আলোচনা

Mon Jul 3 , 2023
গোপাল সেনাপতি: ২৯ মে প্রজ্ঞা প্রবাহের পূর্ব ক্ষেত্রের সংযোজক, অরবিন্দ দাসের তত্ত্বাবধানে লোকপ্রজ্ঞার সারস্বত আলোচনা ডাক্তার বলরাম পালের বাড়িতে। বলা ভালো জৈষ্ঠ্যের সন্ধ্যায় খোলা হাওয়ায় অর্থাৎ বাড়ি ছাদেই। ডাক্তার বলরাম পাল একজন লোক প্রজ্ঞার হাওড়া মহানগরের সংযোজক। উনি জানান, “সর্ব ভারতীয় প্রবুদ্ধ মঞ্চ প্রজ্ঞাপ্রবাহ-এর বঙ্গীয় শাখার নাম লোকপ্রজ্ঞা।”এই আলোচনায় উপস্থিত […]

You May Like

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31