খোলামেলা পোশাকের জন্য কাজ খোয়ালেন আইটেম শিল্পী, প্রতিবাদে রাস্তায়

ইডিপি: আইটেম সঙ গাওয়ার জন্যে কয়েকমাস আগে নীতি পুলিশের আক্রমনে হেনস্থা হতে হয়েছিল সোদপুরের দুই মহিলা শিল্পীকে। এমনকি দুষ্কৃতিদের রডের আঘাতে তাদের মাথা ফাটে। সে খবর আমরা পত্রিকার সেপ্টেম্বর ২০২২ সংখ্যায় ছাপিয়েছিলাম। এবার সেই শিল্পীরাই কাজ খোয়ালেন খোলামেলা পোশাক পরে অনলাইনে পোষ্ট দেওয়ার জন্যে। এমনকি বিভিন্ন সোশাল মিডিয়ায় তাদের অ্যাকাউন্ট ব্লক করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন,
উত্তর ২৪ পরগনার সোদপুরের দুই মহিলা শিল্পী ও উঠতি মডেল শ্রীভদ্র এবং সন্নতি মিত্র। এরই প্রতিবাদে তারা নিউটাউনের রাস্তায় ৩১ মে প্রতিবাদ মিছিল করেন হাতে পোস্টার নিয়ে।
শ্রীভদ্র জানান, ২০১৭ সালে মিস কলকাতা হয়েছিলেন। তারপর থেকে কয়েকটি অনলাইন সংস্থায় কাজ করছেন। তার বান্ধবী সন্নতি মিত্রও এই সংস্থাতেই কাজ করছিলেন। গত শনিবার হঠাৎ করেই তারা যে অনলাইন বিজনেস অ্যাপের মাধ্যমে বিভিন্ন প্রোডাক্ট বিক্রি করতেন সেখান থেকে নোটিশ পাঠানো হয় এবং বরখাস্ত করা হয় কাজ থেকে।
তাদের অপরাধ খোলামেলা পোশাক পরে একটি পোস্ট করা।’ তিনি বলেন, বিনোদন জগতে থাকার জন্য তাদের প্রয়োজন মতো নানা ফ্যাশানেবেল ও স্টাইলিস্ট পোশাক পরতে হয়। তার জন্য অনেক সময় সমাজ ও আত্মীয় পরিজনের কাছ থেকেও নানা কটূক্তি শুনতে হয়েছে।
অথচ সেই মানুষ গুলোকেই দেখা গেছে টিভিতে বা সিনেমা হ’লে খোলামেলা আইটেম সঙ দেখে নিজেদের উচ্ছ্বাস প্রকাশ করতে।
তিনি বলেন, “ঘরে বসে অনেক কেঁদেছি আর নিজের মনকে বুঝিয়েছি। ধনী তারকা বা তারকা পুত্রকন্যাদের পোশাক নিয়ে মানুষের আপত্তি নেই। অথচ তাদের মতো স্ট্রাগেলিং আর্টিস্টরা কিছু করলে আপত্তি।” সন্নতি মিত্র জানান, “যেই অনলাইন সংস্থাগুলি তাদের নোটিশ পাঠিয়েছে সেই সংস্থাগুলিই উরফি জাভেদ বা রণবীর সিংহ এর ছবিতে কখনোই কোনো আপত্তি খুঁজে পান না। তারা অপ্রতিষ্ঠীত স্ট্রাগ্রেলিং শিল্পী তাই তাদের রুটি রুজি ছিনিয়ে নেওয়া অনেক সহজ। তিনি বলেন, ‘আমরা কখনো এভাবে আটকে থাকবো না।’ তাই ২০২৩ সালে দাঁড়িয়েও এই বৈষম্যের বিরুদ্ধে তাদের লড়াই চলবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

হাওড়া ময়দানে শাখা খুলল লিলুয়া কো:অপারেটিভ ব্যাঙ্ক

Mon Jul 3 , 2023
সুপ্রকাশ চক্রবর্তী: রাজ্য জুড়ে যখন একের পর এক সমবায় ব্যাঙ্ক নানা কারনে বন্ধের মুখে তখন হাওড়ার লিলুয়া কো:অপারেটিভ ব্যাঙ্ক ক্রমশ তার শাখা বিস্তার করে চলেছে। ভট্টনগর, লিলুয়া, বামুনগাছি, বেলগাছিয়ার পর হাওড়া ময়দানে শাখা খুলল লিলুয়া কো:অপারেটিভ ব্যাঙ্ক। হাওড়ার ময়দান মেট্রো স্টেশনের সামনে সমবায়িকা ভবনের দ্বোতলায় লিলুয়া কো:অপারেটিভ ব্যাঙ্কের পঞ্চম শাখার […]

You May Like

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31