গণনার মধ্যেই বাইরের নর্দমায় পূরণ হওয়া ব্যালট পেপার

হাওড়ায় বালিতে ধুন্ধুমার কান্ড। মঙ্গলবার সকাল থেকেই সেখানে বিরোধী এজেন্টদের গননাকেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি বলে অজভিযোগ উঠেছিল । সেখানে বিক্ষোভ প্রশমিত করতে পুলিশকে কড়া হাতে ব্যবস্থা নিতে দেখা গিয়েছে । এবার ব্যালট পেপার উদ্ধার হল গণনা কেন্দ্রের বাইরে নর্দমায় । সিপিএম সমর্থকদের অভিযোগ  সিপিআইএম ছাপ মারা ব্যালট পেপার উদ্ধার হয়েছে সেখানে । তারা সেই ব্যালট পেপার হাতে নিয়ে  গণণা কেন্দ্র বালির পল্লী মঙ্গল বিদ্যামন্দিরের সামনে দাঁড়িয়ে বিক্ষোভ দেখায় । তবে প্রশ্ন ব্যালট পেপার থাকবে তো গণণা কেন্দ্রের ভিতর , সেগুলো বাইরে নর্দমার মধ্যে এল কিভাবে? তবে এ সম্পর্কে প্রশাসনের কাছে কোনও সদুত্তর নেই। সিপিএম সমর্থকদের অভিযোগ জানালা দিয়ে ব্যলট পেপার বাইরে ফেলে দেওয়া হয়েছে। তবে পুরো বিষয়টি পরে প্রশাসন খতিয়ে দেখছে বলে সূত্র মারফত জানা গিয়েছে । 

হাওড়া থেকে সত্য জিত দুবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

নাবার্ডের ৪২ তম প্রতিষ্ঠা দিবস

Fri Jul 21 , 2023
১৯৮২ সালে প্রতিষ্ঠা হওয়ার পর থেকে, নাবার্ড কৃষি এবং গ্রামীণ ক্ষেত্রের সামগ্রিক উন্নয়নের জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এ বছর ১২ জুলাই নাবার্ড ৪২ বছরে পড়ল।৪২ বছর উদযাপন উপলক্ষে সল্টলেকে নাবার্ডের পশ্চিমবঙ্গ আঞ্চলিক অফিসে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আর কেশবন, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার আঞ্চলিক নির্দেশক, নাবার্ডের […]

You May Like

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31