পোস্টার দিয়ে ভোট বয়কট তৃণমূল সমর্থকদের

মনোজ চক্রবর্তী: ভোট বয়কটের পোষ্টার পড়লো হাওড়ার উলুবেড়িয়া দুই ব্লকের অভিরামপুর গ্রামে। জানা গিয়েছে পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা হতেই কয়েকটি জায়গায় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের গোষ্টীকোন্দল শুরু হয়ে গিয়েছে।তারই প্রমাণ মিললো হাওড়ার অভিরামপুরে। জানা গিয়েছে এই এলাকায় কয়েকটি জায়গায় এই ধরনের পোষ্টার পড়ে। তাতে পরিস্কার লেখা রয়েছে ১৮৮ পার্টে ১৯ ও ২০ নং বুথে উলুবেড়িয়া উত্তর কেন্দ্রের বিধায়ক নির্মল মাজি ও উলুবেড়িয়া দুই পঞ্চায়েত সমিতির সভাপতি সেখ ইলিয়াসের মনোনীত জনৈক অর্ণব ব্যানার্জীকে প্রার্থী করা হলে ভোট বয়কট করার হুমকি দেওয়া হয়েছে। রাজনৈতিক ওয়াকিবহাল মহলের অভিমত এই পোষ্টারে প্রকাশক হিসাবে কারও নাম না থাকলেও এটি যে তৃণমূল কংগ্রেসের একটি গোষ্ঠী মেরেছে তা পরিস্কার। আর এই পোস্টারকে ঘিরে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে উলুবেড়িয়া দুই পঞ্চায়েত সমিতির বিদায়ী সেখ ইলিয়াস জানান,”এটি বি জে পি র কাজ। কেউ চক্রান্ত করে এই কাজ করেছে।” যদিও বি জে পির পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

২১ মে ভোলাগিরি কলামন্দিরে হাওড়া পঞ্চক "নিভৃত প্রাণের দেবতা" শীর্ষক রবীন্দ্র নজরুল স্মরণ অনুষ্ঠানের আয়োজন করে

Mon Jul 3 , 2023
পঞ্চকের নিবেদনে ছিল নাট্যকার ও নির্দেশক উজ্জ্বল চট্টোপাধ্যায়ের নাটক “মানসী”। নারীজীবনের প্রাত্যহিকতায় রবীন্দ্র নাট্যের প্রভাবই এই নাটকের মূল বিষয়। আবহ সৌম্য ভট্টাচার্য।অভিনয়: সৌম্য ভট্টাচার্য, উপল গঙ্গোপাধ্যায়, চন্দ্রাণী ভট্টাচার্য, পারমিতা চট্টোপাধ্যায়, টিয়া দে, অদিতি সেন, কলি মুখোপাধ্যায়।নাটকটি শ্রুতি হলেও মঞ্চসজ্জা, আলোকসম্পাত ও অভিনেতা অভিনেত্রীদের স্বকণ্ঠে গান নাটকটিকে অন্য মাত্রায় নিয়ে যায়।

You May Like

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31