ব্যালটে ছাপ দেওয়ার স্ট্যাম্প উদ্ধার ঝোপের মধ্যে, পুনঃ নির্বাচনের দাবী নলপুর পঞ্চায়েতে।

ইডিপি: পঞ্চায়েত নির্বাচনের দিনে শাসক দলের বিরুদ্ধে অবাধে গণ ছাপ্পা ও ভোট লুটের অভিযোগ তুলেছিল রাজ্যের বিরোধী দলগুলো। বৃহস্পতিবার ১৩ জুলাই হাওড়ার নলপুর পঞ্চায়েত এলাকার বেটিয়ারী জলা এলাকার একটি ঝোপের মধ্য থেকে উদ্ধার হয় ব্যালটে ছাপ দেওয়ার স্ট্যাম্প। এছাড়াও গণনার দিনেও অন্যান্য দলের জয়ী প্রার্থীদের গায়ের জোরে হারিয়ে শাসক দলের প্রার্থীদেরকে জয়ী ঘোষনা করে সার্টিফিকেট দেওয়া হয়। আর তারপর থেকেই ওই পঞ্চায়েতে পুনরায় নতুন করে ভোট করানোর দাবী জানাতে শুরু করে এলাকাবাসিরা। তাদের অভিযোগ নির্বাচনের দিনে এলাকার বিধায়িকা প্রিয়া পালের নেতৃত্বে ভোট লুট ও অবাধে ছাপ্পা দেওয়ার কাজ চলে। তাই তারা ওই নির্বাচন মানছেন না, নতুন করে নির্বাচনের দাবী জানান।
সাঁকরাইল মন্ডল-১ এর বিজেপি সভাপতি বিকাশ নস্কর দাবী করেন গোটা সাঁকরাইল ব্লক জুড়ে শাসক দল ছাপ্পা ও ভোট লুট করছে। সাঁকরাইলের সাধারণ মানুষ তৃণমূলকে ভোট না দিতে বদ্ধ পরিকর ছিল। তাই বিধায়িকা প্রিয়া পালের নেতৃত্বে এই ছাপ্পা ও ভোট লুট হয়েছে। তারা এখানে নতুন করে ভোট গ্রহণের আবেদন জানাচ্ছেন। যদিও শাসক দলের বিরুদ্ধে ওঠা অভিযোগকে উড়িয়ে দিয়ে নলপুর পঞ্চায়েতের জয়ী শাসক দলের প্রার্থী গৌতম ঘোড়ুই দাবী করেন তিনি বৈধ উপায়ে জয়ী হয়েছেন। তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ মিথ্যা। আইনের উপরে তার ভরসা আছে। আদালতে এই অভিযোগ বিচার সাপেক্ষ বলেই তিনি দাবী করেন।
উল্লেখ্য বৃহস্পতিবার রাজ্য নির্বাচন কমিশন থেকে সাঁকরাইল ব্লকের মানিকপুর সহ সারেঙ্গার মোট ১৫ টি বুথে নতুন করে নির্বাচনের নির্দেশিকা প্রকাশ করে। যদিও কবে নির্বাচন হবে তা ওই নির্দেশিকাতে জানান হয় নি। আর এই নির্দেশিকা প্রকাশ করে শাসক দলের বিধায়িকাকে খুশি করছেন নির্বাচন কমিশনার, এমনটাই কটাক্ষ করেছে বিজেপি নেতৃত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

কিছু ভাবনা কিছু কথা

Mon Aug 21 , 2023
‘২৪’-এর ভোট, ‘২৬’-এর জোটসমরেন্দ্র মিত্রপ্রথমে পাটনা, পরে বেঙ্গালুরু। ২৬ দলের নতুন জোট। অস্তমিত হলো সাবেক ‘ইউপিএ’। জন্ম হলো ‘আই এন ডি আই এ’ বিরোধীদের নবজোট ‘ইন্ডিয়া’। বৈঠক হয়েছে দু-দুটি। নেতা-নেত্রীদের ‘ভার’ আছে। রয়েছে ধোঁয়াশাও। ‘ধাঁর’ কতটা সময় বলবে। বিরোধীরা ঐক্যবদ্ধ। আলোচনা গঠনমূলক। ভবিষ্যৎ কর্মপন্থাও স্থির হয়েছে। জোটের কাজকর্ম পরিচালনা করার […]

You May Like

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31